Outcome Based Education (OBE) Curriculum বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
গত ২ মার্চ ২০২৬ তারিখে বিভাগের অধ্যাপক নাজমুল করিম সংগ্রহশালা ও সভাকক্ষে (কক্ষ নং ৫০৯) Outcome Based Education (OBE) Curriculum বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম, পরিচালক, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ( IQAC-DU), ঢাকা বিশ্ববিদ্যালয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারপার্সন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল।