Latest News

ভূগোল ও পরিবেশ বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Published October 1, 2024 Department of Geography & Environment
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের আর. আই. খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. কাজি মতিন উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব মেজবাউর রহমান টিপু এবং গেস্টস অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব খাদিজা নাজনিন। এছাড়া বিভাগের শিক্ষকমণ্ডলী, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এবং নবীন শিক্ষার্থীদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং ভূগোল ও পরিবেশ নিয়ে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সকলের অংশগ্রহণ ও প্রাণবন্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়। 

 

Link copied