Latest News

আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ এর ১ম রাউন্ড এর খেলায় ভূগোল ও পরিবেশ বিভাগের জয়লাভ

Published November 9, 2024 Department of Geography & Environment
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ এর ১ম রাউন্ড এর খেলায় ভূগোল ও পরিবেশ বিভাগ জয় লাভ করে। ৯ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত উক্ত খেলায় বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের বিপক্ষে তারা জয়লাভ করে।

সকাল ৮ ঘটিকায় শুরু হওয়া খেলাটিতে ভুগোল ও পরিবেশ বিভাগ ২-০ গোলে জয়লাভ করে। দলের হয়ে গোল দুটি করেন দলের তারকা খেলোয়াড় রনি এবং কাফি। প্রথমার্ধে সরাসরি ফ্রি কিক থেকে ভূগোল ও পরিবেশ বিভাগের হয়ে প্রথম গোলটি করে রনি এবং দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় অভিজিৎ-এর বিচক্ষণ পাস থেকে ২য় গোলটি করেন কাফি।

ব্যাচ-৬৩ এর সিয়ামের নেতৃত্বে পরিচালিত দলে অন্যান্য খেলোয়াড় হিসেবে ছিলেন সাদমান, মাশফুক, সোহেল, রাসেল, মোবাশ্বের, কাব্য, আরিফ, কাফি, শাহাদাত -সহ অন্যরা। পুরো ম্যাচ জুড়েই ভূগোল বিভাগের খেলোয়াড়েরা বেশ দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছে। রনির প্রশংসনীয় বল নিয়ন্ত্রণ ও খেলা তৈরি করার সামর্থ্য দলের খেলা পরিচালিত করেছে আর রক্ষণে দেয়াল হয়ে থাকা সোহেল এবং মোবাশ্বের ছিলো আস্থার প্রতীক। সামনের ম্যাচে এভাবেই আরো একটি সুন্দর ম্যাচ উপহার দেবেন ভূগোল বিভাগের খেলোয়াড়েরা, এটাই তাদের সমর্থকদের প্রার্থণা।

Link copied