Latest News

প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি

Published May 6, 2024 Department of Information Science and Library Management
All Latest News

২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে স্ব-খরচে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ১০ম ব্যাচে (জানুয়ারি-জুন ২০২৭ সেমিস্টার, শিক্ষাবর্ষ: ২০২৬-২০২৭) ভর্তির প্রাথমিক নির্দেশিকা:

০১। প্রোগ্রামটি ০৬ মাস করে ৩টি সেমিস্টারে মোট ১৮ মাস মেয়াদী।

০২। ভর্তির যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। আবেদনের ক্ষেত্রে গ্রেডিং প্রদ্ধতিতে কোনো পরীক্ষায় জিপিএ/সিজিপিএ ২.৫-এর নিচে এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

০৩। আবেদন ফরম আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত প্রোগ্রাম অফিস (কক্ষ নং: ১০২০), তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিভাগের ওয়েবসাইট (https://shorturl.at/zQW57) থেকে পাওয়া যাবে। ৯"×১৪" সাইজ (Legal Size) কাগজে মুদ্রিত ফরম যথাযথভাবে পূরণ করে সকল পরীক্ষা পাশের মার্কশীটের সত্যায়িত ফটোকপি এবং সদ্যতোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম ও নগদ ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা ফি বর্ণিত সময়ের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

০৪। সপ্তাহের শুক্র ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে।

০৫। কোর্স ফি সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা:

ক) ভর্তির সময় রেজিস্ট্রেশন ও প্রথম সেমিস্টার ফি বাবদ = ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা;

খ) ২য় সেমিস্টারে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা; ৩য় সেমিস্টারে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা।

০৬। সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি সর্বমোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা:

          ক) ১ম সেমিস্টার পরীক্ষার ফি =৬০০০/- (ছয় হাজার) টাকা; খ) ২য় সেমিস্টার পরীক্ষার ফি =৬০০০/- (ছয় হাজার); গ) ৩য় সেমিস্টার পরীক্ষার ফি =৮,০০০/- (আট হাজার)।

০৭। ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ (শনিবার), বিকাল ০৩:০০টায় (৫০ নম্বরের লিখিত ও ১০ নম্বরের মৌখিক), তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

 ভর্তি পরীক্ষার সময়সূচী:

 ক) লিখিত পরীক্ষা বিকাল ০৩:০০টা থেকে ০৪:০০টা

 খ) মৌখিক পরীক্ষা বিকাল ০৪:৩০ থেকে

ভর্তি পরীক্ষায় প্রশ্নের ধরন হবে MCQ ও রচনামূলক (বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান)। সময় ১ ঘন্টা।

 

(রওশন আক্তার)

কো-অর্ডিনেটর

প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম

তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়

মোবাইল: ০১৫৩৪৫২০৬০৭

ই-মেইল: ema.islm@du.ac.bd

Admission Form:

Google Form

Form (PDF)

 

Link copied