জীববিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন অণুজীববিজ্ঞান বিভাগের ১০ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২৪ নভেম্বর ২০২৬ তারিখে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। স্নাতক পর্যায়ের চার বছরের অসামান্য একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ অণুজীববিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী এ সম্মাননা অর্জন করেন।
২০২৩ সালের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন পায়েল দাস, বুশরা আহমেদ, সাইকা আমীন অর্পি, রাফিদ মুনতাসির উল আজম এবং মোসা. নওশীন তাসনীম। ২০২৪ সালের ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেন ফজিলাতুন্নেছা অনামিকা, লামিয়া কবির, অরিন সাহা, মাহজাবিন ঊর্মি এবং মো. শিহাব উল্লাহ রিফাত।
একই অনুষ্ঠানে গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ অণুজীববিজ্ঞান বিভাগের তিনজন শিক্ষক তিনটি পৃথক ক্যাটাগরিতে ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড অর্জন করেন। প্রভাষক ক্যাটাগরিতে স্পেন্সার মার্ক মণ্ডল, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ইসরাত দিলরুবা মিশু এবং অধ্যাপক ক্যাটাগরিতে অধ্যাপক ড. আনোয়ারা বেগম এ সম্মাননা লাভ করেন।
অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান। শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি তাঁদের অভিভাবকদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষার্থী ও শিক্ষকদের এ অর্জন অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষা ও গবেষণায় ধারাবাহিক উৎকর্ষের একটি গৌরবোজ্জ্বল স্বীকৃতি।