ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের কলোকুয়াম লেকচার সিরিজ-১, ২০২৫-২৬ এর পঞ্চম লেকচার ২৮ জানুয়ারি, ২০২৬ (বুধবার) তারিখে বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত লেকচার সিরিজের পঞ্চম বক্তা হিসেবে “The Development of Liberal Multiculturalism” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. তাহমিনা ইয়াসমিন শোভা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় প্রভাষক হামিদুর রহমান। ড. শোভা তাঁর বক্তব্যে উদারনৈতিক বহুসংস্কৃতিবাদের বিকাশ সম্পর্কিত বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন। বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ অন্যান্যদের অংশগ্রহণ, এবং প্রশ্নত্তোর পর্বের উন্মুক্ত ও স্বতঃস্ফূর্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।