“ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে কলোকুয়াম লেকচার সিরিজ-১ এর ষষ্ঠ লেকচার অনুষ্ঠিত”
গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার সকাল ১১.৩০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত দর্শন বিভাগ আয়োজিত কলোকুয়াম লেকচার সিরিজ-১, ২০২৫-২৬-এর ষষ্ঠ সেমিনারটি বিভাগীয় ওয়ার্কস্টেশন কাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারের বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেছেন বিভাগীয় সহকারী অধ্যাপক ওয়াহিদুল আলম। তাঁর প্রবন্ধের শিরোনাম “The Future of Children's Learning and Moral Formation in the Age of Artificial Intelligence: Risks, Opportunities and Parental Responsibility”. অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় প্রভাষক হামিদুর রহমান। ওয়াহিদুল আলম তাঁর বক্তব্যে শিশুদের শিক্ষণ পদ্ধতিতে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহারের উপকারিতা ও ঝুঁকি নিয়ে আলোচনা করেন, এবং এক্ষেত্রে অভিভাবকদের গুরুত্বপূর্ণ আচরণের উপর গুরুত্বারোপ করেন। বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ অন্যান্যদের অংশগ্রহণ, এবং প্রশ্নত্তোর পর্বের উন্মুক্ত ও স্বতঃস্ফূর্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।