গত ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে নৈতিক উন্নয়ন কেন্দ্র-এর উদ্যোগে সারাদিনব্যপী “স্নাতক স্তরের শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের এগারো (১১) জন শিক্ষক ও গবেষক তাঁদের প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থাপিত প্রবন্ধসমূহের শিরোনাম ছিলো যথাক্রমে “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা: সমকালীন ভাবনা”; “Rethinking Rhetoric and Ethics in Contemporary Classroom Teaching”; “Teaching with Rapport: Awakening the Ethical Self in the Undergraduate Classroom”; “সক্ষমতা সন্নিবেশ ও মানব পুঁজি গঠনে শিক্ষার ভূমিকা: একটি দার্শনিক ও নৈতিক প্রক্ষেপণ”; “Developing a Morally Shaped Human Capital in Bangladesh through Undergraduate Education”; “Undergraduate Education, Human Resources Development and Institutional Morality at University of Dhaka in Bangladesh”; “Ethics in Teaching and Research”; “শিক্ষাদান ও পেশাদারিত্ব”; “শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব”; “নৈতিক সমাজ বিনির্মাণে দর্শন: তত্ত্ব ও প্রয়োগ”; “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ চর্চা”। এসব প্রবন্ধের উপর আলোচনা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক ও বিশেষজ্ঞগণ।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন দর্শন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, এবং স্বাগত ভাষণ প্রদান করেন নৈতিক উন্নয়ন কেন্দ্র-এর পরিচালক অধ্যাপক আ খ ম ইউনুস। অধিবেশনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দুকুর রহমান খান। অন্যদিকে কর্মশালার সমাপনী অধিবেশনের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামন। উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভাসিটি বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।