A Presentation on “Environmental Conservation in Cambodia” under the “Art of Conservation” Lecture Series
As part of “The Art of Conservation" lecture series, the Department of Art History, Faculty of Fine Art, University of Dhaka, organized a presentation titled “The Environmental Conservation in Cambodia” on 22 November 2026 at 11:00 AM at the Osman Jamal Auditorium. The presentation was delivered by Anneliese Hardman, PhD candidate in Art History at the University of Illinois Chicago (UIC), Ross Edman Fellow, and Visiting Scholar at George Washington University.
The program featured Dr. Sanjoy Chakraborty as the chief discussant, alongside Prof. Dr. Sushanta Kumar Adhikari, Artist Bishwajit Goswami, and Artist Gazi Mohammad Zahirul Islam as discussants. Faculty members and students from the Department of Art History and other departments were also present, contributing to an engaging exchange of ideas and perspectives.
The presentation explored the intersection of contemporary art and environmental conservation in Cambodia, focusing on how artists respond to ecological challenges and environmental transformations through photography and mixed-media practices. It also highlighted the role of art in raising environmental awareness, advocacy, resistance, and community engagement.
The Department of Art History extends its sincere gratitude to Anneliese Hardman, the discussants, and all the teachers and students for their valuable contributions and enthusiastic participation in making the session an enriching academic exchange.
“আর্ট অব কনজারভেশন” লেকচার সিরিজের আওতায় “কম্বোডিয়ায় পরিবেশ সংরক্ষণ” শীর্ষক উপস্থাপনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে “The Art of Conservation” লেকচার সিরিজের অংশ হিসেবে “Environmental Conservation in Cambodia” শীর্ষক একটি উপস্থাপনা ২২ নভেম্বর ২০২৬, সকাল ১১টায় ওসমান জামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপস্থাপনাটি পরিচালনা করেন অ্যানেলিজ হার্ডম্যান (Anneliese Hardman)। তিনি ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগোর (UIC) শিল্পকলার ইতিহাস বিভাগের পিএইচডি গবেষক এবং জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার।
অনুষ্ঠানে প্রধান আলোচক (Chief Discussant) হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক ড. সঞ্জয় চক্রবর্তী। এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুশান্ত কুমার অধিকারী, শিল্পী বিশ্বজিৎ গোস্বামী এবং শিল্পী গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে শিল্পকলার ইতিহাস বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণ এবং মতবিনিময় অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করে তোলে।
উপস্থাপনায় কম্বোডিয়ার সমকালীন শিল্পচর্চার সঙ্গে পরিবেশ সংরক্ষণের সম্পর্ক তুলে ধরা হয়। আলোকচিত্র ও মিশ্র মাধ্যমের বিভিন্ন শিল্পকর্মের উদাহরণের মাধ্যমে দেখানো হয়, কীভাবে কম্বোডিয়ার শিল্পীরা পরিবেশের পরিবর্তন, বন উজাড়, নদী ও জলাশয়ের ওপর উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাব এবং নানা প্রতিবেশগত সংকটকে তাঁদের শিল্পচর্চায় তুলে ধরছেন। একই সঙ্গে পরিবেশগত সমস্যা সম্পর্কে জনসচেতনতা তৈরি, প্রতিবাদ এবং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার ক্ষেত্রে শিল্পের ভূমিকা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।