ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার উদযাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন। এসময় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড্যানিয়েল লুন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, বর্তমান চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম এবং আইইউবি’র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান ইমরান ফেরদৌস উপস্থিত ছিলেন।
০৩/০২/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়