ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ও আরও গতিশীল করতে সব ধরনের নোট /নথি ৩ (তিন) কার্যদিবসের (৭২ ঘন্টা) মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নির্দেশনা অনুযায়ী এ সংক্রান্ত অফিস আদেশ ইতোমধ্যেই সকল অফিস, বিভাগ, ইনস্টিটিউট ও হলে প্রেরণ করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকার জন্য কর্মকর্তা- কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ছুটি ভোগের আগে কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণের জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দপ্তর
ঢাকা বিশ্ববিদ্যালয়