ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এলিট গ্রুপ ২ কোটি টাকার এনডাউমেন্ট ফান্ড গঠনের আগ্রহ প্রকাশ করেছে। এলিট গ্রুপ অব কোম্পানিজ ও এ্যাকোয়া পেইন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক রামজুল সিরাজ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর সিরাজ আজ ০২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এনডাউমেন্ট ফান্ড গঠনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাইফুর রশীদ এবং বিশিষ্ট ব্যাংকার মামুন রশীদ উপস্থিত ছিলেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য এলিট গ্রুপ অব কোম্পানিজ ও এ্যাকোয়া পেইন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালককে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁদের এই দৃষ্টান্ত অনুসরণ করে দেশের শিল্প মালিকগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

০২/০৭/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।