ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসরের ফাইনালে ‘উত্তাল উনসত্তর’ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘দুর্বার একাত্তর’। ম্যাচে ১৪৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. হাসান ফারুক। প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন। এছাড়া, টুর্নামেন্টে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে ইমার্জিং খেলোয়াড় হয়েছেন প্রভাষক আলিফ মোহাম্মদ খান।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ৬ জুলাই ২০২৬ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
টিচার্স ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা ও মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মো. মাসুুদ করিম খান-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ অনুষ্ঠান সঞ্চালন করেন।
উল্লেখ্য, এবারের টিচার্স ক্রিকেট টুর্নামেন্টে ‘দুর্বার একাত্তর’ ‘উত্তাল উনসত্তর’, ‘মহান একুশে’ এবং ‘জাগ্রত জুলাই’ এই ৪টি দল অংশ নিয়েছে।

০৭/০৭/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়