পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষ ও বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষার্থী ‘মো: নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গতকাল ১৭ আগস্ট ২০২৬ সোমবার সন্ধ্যায় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সার্টিফিকেট তুলে দেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান, সাবেক সভাপতি মোবারক হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান মিজি উপস্থিত ছিলেন। চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত নুরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, সময় ও সুযোগের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো. মেহেদী হাসান (বাংলা), বর্নালী মিজি (ইংরেজি), মো. উদয় ভূইয়া (ম্যানেজমেন্ট), সিমিয়ন ইবনে জামান শফওয়ান (আইন), মো. মেহেদি হাসান (মার্কেটিং), মো. কলিম উল্লাহ (ফিন্যান্স), পিয়াল দাস (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), সুমাইয়া রহমান (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ), সাবিহা আলম রাইকা (অর্থনীতি), রুমানা আলম নিশি (অর্থনীতি), রুবিয়া আলম বিথী (মনোবিজ্ঞান), ইফফাত জেরিন পারিসা (আন্তর্জাতিক সম্পর্ক) এবং রাবিয়া ইসলাম রিথী (প্রাচ্যকলা)।
১৮/০৮/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়