ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের ‘Professional Master of Population Health (MPH) Program’ -এর ভর্তি পরীক্ষা আজ ২১ আগস্ট ২০২৬ শুক্রবার কলা ভবন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেন-সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

২১/০৮/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়