ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ অনুষ্ঠান আজ ৩০ আগস্ট রবিবার টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রক্টর মো. ইসরাফিল প্রাং বক্তব্য রাখেন।

৩০/০৮/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়