বিএনসিসি’র একটি প্রতিনিধিদল আজ ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে। এসময় অন্যান্যের মধ্যে অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁঞা, মেহেদী হাসান এবং ড. নাফিজা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট বিএনসিসি’র কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। এসময় বিএনসিসি’র কার্যক্রমের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে পর্যায়ক্রমে সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জ্ঞান ও শৃঙ্খলার ভিত্তিতে ক্যাম্পাসে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার জন্য বিএনসিসি সদস্যদের প্রতি আহ্বান জানান।

০৬/০৯/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।