ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেশনাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামের জুলাই সেশনের ভর্তি পরীক্ষা গতকাল ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নায়িম সুলতানা-সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

০৬/০৯/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।