Latest News

‎“ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে কলোকুয়াম লেকচার সিরিজ-১ এর সপ্তম লেকচার অনুষ্ঠিত”

Published March 5, 2026 Department of Philosophy
All Latest News

                                          ‎“ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে কলোকুয়াম লেকচার সিরিজ-১ এর সপ্তম  লেকচার অনুষ্ঠিত”
‎                    

‎গত  ০৪ মার্চ ২০২৬ বুধবার দুপুর ১২.০০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত দর্শন বিভাগ আয়োজিত কলোকুয়াম লেকচার সিরিজ-১, ২০২৫-২৬-এর সপ্তম সেমিনারটি বিভাগীয় ওয়ার্কস্টেশন কাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারের বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেছেন বিভাগীয় সহকারী অধ্যাপক মুর্শিদা রহমান। তাঁর প্রবন্ধের শিরোনাম “কলাকৈবল‍্যবাদ প্রসঙ্গে নন্দনতাত্ত্বিক বিশ্লেষণ”। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় সহকারী অধ্যাপক খন্দকার তোফায়েল আহমেদ।  মুর্শিদা রহমান তাঁর বক্তব্যে শিল্পের খাতিরে শিল্প বিষয়ক নন্দনতাত্ত্বিক আলোচনা করেন ।  বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ অন্যান্যদের অংশগ্রহণ, এবং প্রশ্নত্তোর পর্বের উন্মুক্ত ও স্বতঃস্ফূর্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Link copied