Latest News

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে কলোকুয়াম লেকচার সিরিজ-১ এর অষ্টম লেকচার অনুষ্ঠিত”

Published April 29, 2026 Department of Philosophy
All Latest News

আজ ২৯ এপ্রিল ২০২৬ বুধবার সকাল ১১.৩০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত দর্শন বিভাগ আয়োজিত কলোকুয়াম লেকচার সিরিজ-১, ২০২৫-২৬-এর অষ্টম সেমিনারটি বিভাগীয় ওয়ার্কস্টেশন কাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারের বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেছেন বিভাগীয় সহকারী অধ্যাপক খন্দকার তোফায়েল আহমেদ। তাঁর প্রবন্ধের শিরোনাম ছিলো “কর্তব্যনীতি ও উপযোগবাদী নীতির আলোকে কলাকৈবল্যবাদ: একটি পর্যালোচনা”। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় প্রভাষক জি. এম. বায়েজিদ ইসলাম।  তোফায়েল আহমেদ তাঁর বক্তব্যে শিল্পের খাতিরে শিল্প বিষয়ক নন্দনতাত্ত্বিক তত্ত্বটিকে কান্টের কর্তব্যনীতি এবং মিলের উপযোগবাদী নীতির আলোকে পর্যালোচনা পূর্বক নান্দনিক স্বায়ত্ত্বশাসনের সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয় সাধনের মাধ্যমে শিল্পের পরিমার্জিত স্বায়ত্ত্বশাসনের পক্ষে যুক্তি তুলে ধরেন।  বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ অন্যান্যদের অংশগ্রহণ, এবং প্রশ্নত্তোর পর্বের উন্মুক্ত ও স্বতঃস্ফূর্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Link copied