Latest News

‎“ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে কলোকুয়াম লেকচার সিরিজ-১ এর নবম লেকচার অনুষ্ঠিত”

Published May 17, 2026 Department of Philosophy
All Latest News

 

                                           ‎“ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে কলোকুয়াম লেকচার সিরিজ-১ এর নবম লেকচার অনুষ্ঠিত”

গত ১৩ মে ২০২৬ বুধবার সকাল ১১.০০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত দর্শন বিভাগ আয়োজিত কলোকুয়াম লেকচার সিরিজ-১, ২০২৫-২৬-এর নবম সেমিনারটি বিভাগীয় ওয়ার্কস্টেশন কাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারের বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেছেন বিভাগীয় সহকারী অধ্যাপক অরিনা খাতুন জিনিয়া। তাঁর প্রবন্ধের শিরোনাম ছিলো “মানসিক স্বাস্থ্য, সুখ ও নৈতিকতার আন্তঃসম্পর্ক: আধুনিক দর্শনের আলোকে একটি সমালোচনামূলক বিশ্লেষণ”। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় প্রভাষক হামিদুর রহমান।  অরিনা খাতুন তাঁর বক্তব্যে আধুনিক সময়ে, বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকে প্রাসঙ্গিক রেখে,  মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য নৈতিক সুখের গুরুত্ব তুলে ধরেন।  বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ অন্যান্যদের অংশগ্রহণ, এবং প্রশ্নত্তোর পর্বের উন্মুক্ত ও স্বতঃস্ফূর্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Link copied