Latest News

তাইম হাওলাদারের সোনালী হ্যাটট্রিক: সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ

Published July 9, 2025 Institute of Education and Research
All Latest News

ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাইম হাওলাদারের সোনালী হ্যাটট্রিক: সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে স্বর্ণ এনে দিলেন!
ঢাকা, ৬ জুলাই ২০২৫ — ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রথম বর্ষের শিক্ষার্থী মো: তাইম হাওলাদার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ৯ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-২১ বিভাগে ব্যক্তিগত ইভেন্টে -৫০ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জয় করেছেন।
এটি সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে তার টানা তৃতীয় স্বর্ণপদক, যা দেশের জন্য এক অনন্য রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
শুধু তাই নয়, তাইম হাওলাদার সিনিয়র বিভাগেও অসাধারণ নৈপুণ্য দেখিয়ে -৫০ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেন। দলগত ফাইট ইভেন্টেও বাংলাদেশের হয়ে লড়াই করে তিনি তাম্রপদক জয় করতে সহায়তা করেন।
গত ৫ ও ৬ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং স্বাগতিক শ্রীলঙ্কা।
তাইম হাওলাদারের এই অসামান্য সাফল্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটসহ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত ও আনন্দিত।

Link copied