প্রতি বছরের ন্যায় এবারও ২৪ থেকে ৩১ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হলো মিডিয়া ও তথ্য-সাক্ষরতা সপ্তাহ। এই উপলক্ষে ইউনেস্কো ঢাকা ও Media and Information Literacy Network Bangladesh (MILNetBD)-এর সহযোগিতায় দেশব্যাপী বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিডিয়া ও তথ্য-সাক্ষরতা বিষয়ক সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা, ভিডিও নির্মাণ, সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট, বক্তৃতা প্রতিযোগিতাসহ নানা কার্যক্রম আয়োজন করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে “Media and Information Literacy (MIL) Skills for 21st-Century Youth” শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনফরমেশন লিটারেসি ফোরাম (DUILF)। বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ক্লাব ও সদস্যরা অর্জন করে কিছু উল্লেখযোগ্য পুরষ্কার।
১. সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর - ১ম স্থান
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের মধ্য থেকে MILNetBD-এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে মালায়িকা রহমান মার্জিতা (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ) প্রথম স্থান অর্জন করেছেন।
২. সামগ্রিক ক্লাব পারফরম্যান্স - ২য় স্থান
বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ, ভিডিও নির্মাণ ও সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ইনফরমেশন লিটারেসি ফোরাম (DUILF) দ্বিতীয় স্থান অর্জন করেছে।

৩. কুইজ প্রতিযোগিতা - ২য় স্থান
কুইজ প্রতিযোগিতায় মিঠুন কুমার হৃদয় (বাংলা বিভাগ) দ্বিতীয় স্থান অর্জন করেছে।
৪. বক্তৃতা প্রতিযোগিতা - ৩য় স্থান
বক্তৃতা প্রতিযোগিতায় নাজিফা আনজুম (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ) তৃতীয় স্থান অর্জন করেছে।

উল্লেখ্য, এ উদ্যোগে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং, গণযোগাযোগ ও সাংবাদিকতা, পরিসংখ্যান, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট এবং বাংলা বিভাগের শিক্ষার্থীরাও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
উক্ত আয়োজন সফল করতে দিকনির্দেশনায় ছিলেন ড. মো. রোকনুজ্জামান, অধ্যাপক ও চেয়ারম্যান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহ-সভাপতি, MILNetBD, ড. শেখ মামুন মোস্তফা, সহযোগী অধ্যাপক ও DUILF ক্লাব মডারেটর, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সুস্মিতা সাহা, প্রভাষক ও DUILF ক্লাব মডারেটর, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন অধ্যাপক ড. দিলারা বেগম, চেয়ারম্যান, ইনফরমেশন স্টাডিজ বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং সভাপতি, MILNetBD, আশিক রায়হান, প্রভাষক, ইনফরমেশন স্টাডিজ বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর।