থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে এবং মঙ্গলদীপ ফাউন্ডেশন কর্তৃক আলী যাকের অনুশীলন ও গবেষণা বৃত্তি ২০২৫-প্রদান অনুষ্ঠান ৪ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৭টায় নাটমণ্ডল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এম.এ কোর্সের শিক্ষার্থীদের অনুশীলন ও গবেষণা সফলভাবে সম্পাদনের জন্য এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এবছর বিভাগের ২০২৪ সনের এম.এ প্রোগ্রামে অধ্যয়নরত মোট ১২জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। ইতোমধ্যে এম.এ ১ম সেমিস্টার শিক্ষার্থীরা উল্লিখিত কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেয়া হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং সভাপতিত্ব করেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মৈশান।