ঢাকা বিশ্ববিদ্যালয়, কলা অনুষদ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এ থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে পারদর্শিতার সাথে শৈল্পিক অংশগ্রহণের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে বিভাগকে গৌরবান্বিত করেছে। কলা অনুষদ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এ সর্বোচ্চ স্কোর ৬ পেয়ে অনুষদ চ্যাম্পিয়ন হয়েছে বিভাগের ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী নীলিমা রাশেদ।
অনূষদের অংশগ্রহণকারী বিভাগগুলোর মধ্যে একাধিক বিষয়ে সর্বমোট ১৪ পয়েন্ট পেয়ে থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ কলা অনুষদে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই প্রতিযোগিতায় বিভাগের যে সকল শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেছে, সকলের প্রতি বিভাগের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা।
প্রতিযোগিতায় শিক্ষার্থীবৃন্দের অর্জনের তালিকা:
অভিনয়: ১ স্থান - নীলিমা রাশেদ
৩ স্থান - মো শাহীন আলম
আবৃত্তি: ১ স্থান - নীলিমা রাশেদ
উপস্থিত বক্তৃতা: ১ স্থান - ফারিহা তাসনীম হৃদি
সৃজনশীল নৃত্য: ২স্থান - সামিয়া ইয়াসমিন অথৈ
৩ স্থান - ফারিহা তাসনীম হৃদি