পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের উদ্যোগে নবীনবরণ ও সাংস্কৃতিক পরিবেশনা আজ ২৪ জুলাই ২০২৬ শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর শাখা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি কনেজ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

২৪/০৭/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়