ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের উদ্যোগে জুলাই বিপ্লব ও ছাত্র গণ-অভ্যুত্থান স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ ৩১ জুলাই ২০২৬ শুক্রবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন ও হল সংসদের ভিপি মো. জায়েদুল হক আলোচনায় অংশগ্রহণ করেন। হলের ৬জন আবাসিক শিক্ষার্থী জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণ করেন। হল সংসদের জিএস সাদমান আব্দুল্লাহ অনুষ্ঠান সঞ্চালন করেন।
অনুষ্ঠানে ‘জুলাই বিপ্লব ও ছাত্র গণ-অভ্যুত্থান’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় ৮জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

৩১/০৭/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়