উন্নয়নশীল দেশগুলোর বিজ্ঞানচর্চা ও গবেষণার অগ্রগতিতে কাজ করা আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS) ২০২৭ সালের নতুন ফেলো হিসেবে বাংলাদেশের সাত বিজ্ঞানীকে নির্বাচিত করেছে। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুন নাহার, উদ্ভিদ রোগতত্ত্ববিদ মোহাম্মদ আবদুল লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আবদুর রশীদ, বিজ্ঞানী মোবারক আহমদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সোহেল রহমান এবং অধ্যাপক এ. কে. এম. আখতার হোসেন।
https://www.bigganchinta.com/feature/z4wbfygdrw