ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা আজ ২৯ নভেম্বর ২০২৬ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করা হয় এবং ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠান উদ্বোধন করেন।
পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার প্রধান অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন), ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফেয়ার স্টার শিপিং লাইন্স-এর প্রোপ্রাইটর অ্যান্ড সিইও সাধন কান্তি বড়ুয়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তাগণ বিভাগের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন। এ ধরনের আয়োজন শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করবে এবং বিভাগের ঐতিহ্যকে আরও সুদৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।
২৯/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়