Latest News

মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন

Published July 1, 2024 Department of Marketing
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ০১ জুলাই ২০২৪ সোমবার বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। এসময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied