Latest News

ঢাবি মার্কেটিং বিভাগের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে বিজনেস কেস কম্পিটিশন অনুষ্ঠিত

Published December 8, 2024 Department of Marketing
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে মার্কেটিং বিভাগ ও মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘মার্ক ভেনচার’ শিরোনামে এক বিজনেস কেস কম্পিটিশন আজ ০৮ ডিসেম্বর ২০২৪ রবিবার বিজনেস স্টাডিজ অনুষদের প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, অধ্যাপক ড. হরিপদ ভট্টাচার্য, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. রিদওয়ানুল হক ও বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

Link copied