ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে ২২ জুলাই ২0০২৬ তারিখ সকাল ১১টায় ‘ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন ও ক্যারিয়ার কথন: সফলদের অভিজ্ঞতা (পর্ব-১)’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, ক্যারিয়ার স্পিকার ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তরের সহকারী নিবন্ধক জনাব মোঃ শাহনেওয়াজ সাচ্চু (৪৩ তম বিসিএস) এবং AISCO পাবলিক স্পিকার ও কমিউনিকেশন স্পেশালিস্ট-এর বাংলাদেশ বিজনেস ম্যানেজার জনাব মোহাম্মদ হীরা সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়া। ক্যারিয়ার ক্লাবের মডারেটর ড. মো. আশিকুজ্জামান খান কিরন, সহযোগী অধ্যাপক পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ ও অনুষ্ঠান সঞ্চালনা করেন কো: মডারেটর রোমানা পাপড়ি, সহকারী অধ্যাপক, পালি এন্ড বুদ্ধিস্ট বিভাগ এবং বিভাগীয় অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।