ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ ও সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচার এর যৌথ উদ্যোগে পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের শিক্ষক বিশিষ্ট বৌদ্ধ গবেষক প্রয়াত অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া’র স্মরণে আর.সি মজুমদার অডিটোরিয়ামে শোকসভা অনুষ্ঠিত হয়।

পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশিকুজ্জামান খান কিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভাতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। শোকসভায় সভাপতিত্ব করেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়া।

শোকসভায় উপস্থিত ছিলেন সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচার এর পরিচালক ড. বেলু রানী বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. অনিতা, প্রয়াত শিক্ষক অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া’র পরিবারের সদস্যবৃন্দ এবং বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
