
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচার -এর যৌথ উদ্যোগে গতকাল ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা উদ্বোধন করেন । এ সময় তিনি বৌদ্ধ সম্প্রদায়কে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান এবং মহামতি বুদ্ধের অহিংসা, মৈত্রী ও করুণার বাণী সমাজের সর্বত্র অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।

স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের পরিচালক অধ্যাপক ড. বেলু রানী বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়া। শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।