ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে আজ ২৮ জুলাই, মঙ্গলবার ২০২৬, জুলাই স্মৃতি স্মরণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ বিভাগীয় শ্রেণী কক্ষ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া লেকচার হলে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য ( শিক্ষা), অধ্যাপক ড. আবদুস সালাম ; উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপার নিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের পরিচালক অধ্যাপক ড. বেলু রানী বড়ুয়া । এছাড়াও বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতিস্বী চাকমা ম্যাডাম এবং প্রভাষক কে এম আফতাবুল ইসলাম তন্ময়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
