ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের বার্ষিক শিক্ষা সফর ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৩১/০৪/২০২৬ তারিখ থেকে চার রাত তিন দিনব্যাপী এই সফর অনুষ্ঠিত হয়। শিক্ষাসফরে বান্দরবনের বগালে কেওকারাডং, বান্দরবন শহর ও কক্সবাজারের ইনানি বিচ ও শাহপরীররদ্বীপ ভ্রমণ করা হয়। পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই শিক্ষা সফরে অংশগ্রহণ করেন।

বান্দরবানের বগালেকের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 'কেও' মানে পাথর, 'কাড়া' মানে পাহার ও 'ডং' মানে সর্বোচ্চ। মারমা ভাষায় কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। সুতরাং বাংলাদেশের 'সবচেয়ে উঁচু পাথর' এর পাহাড়ে (দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়, ৩২৩৫ ফুট) চান্দের গাড়ী দিয়ে ট্রেকিং করার যে রোমাঞ্চকর অনুভুতি তা ভ্রমণ না করলে বোঝা অসম্ভব।

কক্সবাজারের 'Camp in cox' এ রাত্রি যাপনের যে অনুভূতি তা নিশ্চয় সবাইকে নিরবিচ্ছিন্ন আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছে। যেটি নানারকম ইভেন্ট দিয়ে সাজানো ছিল। এছাড়া পাশেই ইনানী, হিমছড়ি ও পাটুয়ারটেকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ উপভোগ্য ছিলো। শিক্ষাসফরের এমন সুন্দর আয়োজনে সহযোগিতার জন্য বিভাগীয় সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়া মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন বিভাগীয় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। তিনি এই আয়োজনের জন্য সার্বিক সহযোগিতা করেছেন এবং সার্বক্ষণিক পাশে থেকে তদারকি করেছেন।

এছাড়াও শিক্ষসফরে অংশগ্রহণ করেছেন বিভাগীয় সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. নীরু বড়ুয়া, বিভাগীয় প্রভাষক এ কে এম আফতাবুল ইসলাম তন্ময়, বিভাগীয় সিনিয়র অধ্যাপক ড. বেলু রানী বড়ুয়া, অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া স্যার, সহযোগী অধ্যাপক ড. শামীমা নাছরিন, সহকারী অধ্যাপক জ্যোতিস্বী চাকমা, বিভাগীয় সিনিয়র লাইব্রেরিয়ান ড. মৈত্রী তালুকদার দিদি, সিনিয়র এ্যাডমিনিসট্রেটিভ অফিসার বিশ্বজিৎ বড়ুয়া দাদা, অঞ্জন বড়ুয়া বিটু, আমাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করে শিক্ষা সফরকে আনন্দঘন করে তোলার জন্য। শিক্ষাসফরে বিশেষ মাত্রা যুক্ত হয় যখন বিভাগের সুপার নিউমারারী প্রফেসর ড. সুকোমল বড়ুয়া কক্সবাজারে গিয়ে সকলের সঙ্গে যুক্ত হয়ে সময় কাটিয়েছেন । এতে শিক্ষাসফর আরও বেশি আনন্দঘন হয়ে ওঠে।