Latest News

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৯ শিক্ষার্থী ও ১ জন শিক্ষক

Published September 3, 2025 Department of Geography & Environment
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ২০২১, ২০২২ ও ২০২৩ সনের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গত ২৮ আগস্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে  অ্যাওয়ার্ড প্রাপ্ত  শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষদের চারটি বিভাগের মোট ৫৭ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পান যার মধ্যে ভূগোল ও পরিবেশ অন্যতম। এছাড়া গবেষণায় অনন্য অবদানের জন্য চার ক্যাটাগরিতে  অনুষদের মোট ৮ জন শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. নজরুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। 

ভূগোল ও পরিবেশ বিভাগের অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেনঃ ২০১৭-২০১৮ সেশনের আবির মাহমুদ, ২০১৮-২০১৯ সেশনের জান্নাতুল নাঈম রাসা, আফরিন সারাবনি, মো. তানহীর হোসাইন, ২০১৯-২০২০ সেশনের জায়ান সাওসান জান্নাত, আদিলা আফজাল, সাদমান রাফিদ, ফারিহা তাবাসসুম ইমা, মায়িশা মালিহা। এছাড়া শিক্ষকদের সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড লাভ করেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আছিব আহমেদ। 

Link copied