‘১১তম মুহম্মদ শহীদুল্লাহ্ স্মারক বিতর্ক উৎসবে’ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া বিতর্ক অঙ্গন চ্যাম্পিয়ন এবং জিয়া হল ডিবেটিং ক্লাব রানার্স আপ হয়েছে। কলেজ পর্যায়ে প্রতিযোগিতায় রাজউক কলেজ ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং মিল্লাত ডিবেটিং ক্লাব রানার্স আপ হয়। গতকাল ০৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সন্ধ্যায় ৩-দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাব এই উৎসব আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
হল মিলনায়তনে শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের সভাপতি মো. সবির হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূঁইয়া বিশেষ অতিথি এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের মডারেটর ড. মো. এনামুল হক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাজিদ হাসান ও সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত এসময় উপস্থিত ছিলেন। শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. মহসিন আলী অনুষ্ঠান সঞ্চালন করেন।
উল্লেখ্য, ৩-দিনব্যাপী উৎসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৪টি দল এবং কলেজ পর্যায়ে ১৬টি দল অংশগ্রহণ করে।

০৬/০৯/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়