ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অমর একুশে হল ইউনিট বাঁধনের সভাপতি আব্দুল আহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিশেষ অতিথি এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
অমর একুশে হল ইউনিট বাঁধনের উপদেষ্টা শিক্ষক অধ্যাপক ড. মো: মহসিন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক এস.এম. তানজিম উদ্দিন রুমি ধন্যবাদ জ্ঞাপন করেন। অমর একুশে হল ইউনিট বাঁধনের সাধারণ সম্পাদক মো: আশফারুল আলম দিপ্ত অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী রক্তদানের মতো মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
উল্লেখ্য, সর্বোচ্চ রক্তদানের জন্য অমর একুশে হলের ২৫ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন, মো: দানিয়েল হোসেন বাপ্পি, শামস শরীফ অপূর্ব, মো: আসাদুল হক, মো: আবদুল্লাহ আল জাহিন, মো: ফাহিম শাহরিয়ার, সৈকত আহম্মেদ, মো: মনোয়ার হোসেন, মো: রবিউল হক, মো: মনির হোসেন, মো: সজল হোসেন, মো: বাধন ইসলাম, মো. রাজিমুল ইসলাম, নুর মোহাম্মাদ সবুজ, মন্ডল মোহাম্মাদ সুলতান, আবদুল্লাহ আল মামুন, তাহমিদ আহমদ ত্বরন, আব্দুর রব, মো: ইয়াসিন আরাফাত, মো: আবদুল্লাহ শাদীদ চৌধুরী, মো: রবিউল ইসলাম, হাসিবুল হাসান, মুসা মন্ডল, মাহবুবুল হাছান, মো: তালহা জুবাইর এবং মো: আবু হাসান জাহিদ।

মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়