সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট : এ উপলক্ষ্যে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আগামী ৩ আগস্ট সকাল ১০:০০ টায় ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘চেতনায় জুলাই গণ-অভ্যুত্থান : দায়িত্ববোধ ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার, আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শেখ মুজিবুর রহমান হল: এ উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে আগামী ০৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার বিকাল ৪টায় জুলাই শহিদ স্মৃতি ভবন হল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ঃ আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রো-উপাচার্য (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কবি জসীম উদদীন হল : কবি জসীম উদদীন হলের উদ্যোগে জুলাই বিপ্লবকে উপজীব্য করে উপস্থিত রচনা প্রতিযোগিতা ও বিশেষ পার্লামেন্টারি বিতর্ক, শহিদদের রুহের মাগফিরাত কামনায় হল মসজিদে বিশেষ মোনাজাত এবং হল অডিটোরিয়ামে ‘স্মৃতিতে ও জাগরণে জীবন্ত জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হলের প্রাধ্যক্ষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাস্টারদা সূর্যসেন হল: এ উপলক্ষ্যে মাস্টারদা সূর্যসেন হলের উদ্যোগে ‘স্মৃতিতে রক্তিম জুলাই’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সূর্যসেন হলের প্রাধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ প্রধান অতিথি এবং জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও হামলার শিকার মারুফা মায়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ক্রিমিনোলজি বিভাগ: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন কর্মসূচির অংশ হিসেবে ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে ‘জুলাই বিপ্লব স্মৃতি আলোচনা’ শীর্ষক কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সম্মানিত অতিথি এবং প্রক্টর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র: কেন্দ্রের উদ্যোগে আগামী ০২ আগস্ট ২০২৬ রবিবার বেলা ২:৩০টায় কলা ভবনে ‘ ÔNonpartisanship in July RevolutionÕ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কলা অনুষদের ডিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ইংরেজি বিভাগ : ইংরেজি বিভাগের উদ্যোগে ÔÔJuly Commemoration ProgrammeÕÕ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শামসুন নাহার হল : হলের উদ্যোগে ‘স্মৃতিতে জুলাই’ শীর্ষক জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শন, স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানে হলের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
ভাষাবিজ্ঞান বিভাগ : বিভাগের উদ্যোগে ‘‘তারুণ্যের মননে জুলাই’’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সনের সভাপতিত্বে অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ।
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ : বিভাগের উদ্যোগে ‘স্মৃতিপটে জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ : ‘ফিরে দেখা জুলাই ২০২৪’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন প্রধান অতিথি এবং আইইউবিএটি এর প্রো-ভাইস চ্যান্সেলর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ : “জুলাই স্মরণে-স্মৃতি, সংগ্রাম ও স্বপ্ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন।
ফজিলাতুন্নেছা মুজিব হল : ‘স্মৃতিতে জুলাই সংগ্রাম, স্বপ্ন ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হল প্রাধ্যক্ষের সভাপতিত্বে উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল : হলে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ‘শহীদদের কাছে খোলা চিঠি লিখন প্রতিযোগিতা’, ‘দ্রোহের বিপ্লবের জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘ফিরে দেখা জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা এবং ‘আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল : ‘স্মৃতিতে স্মরণে রক্তিম জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হল প্রাধ্যক্ষের সভাপতিত্বে উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল : হলের প্রধান ভবনের সামনে জুলাই প্রতিরোধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া, জুলাই প্রতিরোধের স্মারক সংরক্ষণে ফটোফ্রেম উন্মোচন করা হয়। পরে হল অডিটোরিয়ামে আলোচনা সভা, শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও জুলাই প্রতিরোধ সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হলের প্রাধ্যক্ষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিজ্ঞান অনুষদ : ‘‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ ঃ ছাত্র-জনতার আকাক্সক্ষা ও ভবিষ্যতের বাংলাদেশ’’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিজয় একাত্তর হল : প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘ফিরে দেখা চব্বিশ: জুলাই মহাকাব্যের দুই বছর’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রাণিবিদ্যা বিভাগ : জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, স্থির আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচার : জুলাই স্মৃতির স্মরণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ করা হবে। আগামী ০৫ আগস্ট ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে। এছাড়া, জুলাই-গণঅভ্যুত্থান স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে একটি ‘জুলাই কর্নার’ স্থাপন করা হবে। যেখানে জুলাই আন্দোলনে শহিদদের ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী, ভিডিও চিত্র, স্থির চিত্র ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সংরক্ষিত থাকবে।
আগামী ০৫ আগস্ট ২০২৬ সকাল ১১:০০ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া’য় বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ডিসপ্লে স্থাপন করে ০৫ আগস্ট জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষে স্বীকৃতি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে অঙ্কিত জুলাই-গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ/পুনর্লিখন কার্যক্রম আগামী ১ আগস্ট ২০২৬ শনিবার শুরু হবে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন।
গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে আগামী ১, ২ ও ৩ আগস্ট উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত গ্রাফিতি রংকরণ/পুনর্লিখন কার্যক্রম পরিচালিত হবে। গ্রাফিতি রংকরণ/পুনর্লিখন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগামী ১ আগস্ট ২০২৬ শনিবার সকাল ৯:০০ টার মধ্যে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীর সামনে উপস্থিত থাকার জন্য নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিশেষ প্রয়োজনে প্রাচ্যকলা বিভাগের খন্ডকালীন শিক্ষক গাজী মো. জহিরুল ইসলাম টিটো’র সঙ্গে (০১৭৬৩২৪৪৫৬৭) যোগাযোগের জন্য বলা হয়েছে।
৩। রাশিয়ান হাউস ও সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৩মাস মেয়াদি (৩৬ ঘণ্টা) একটি রাশিয়ান ভাষা কোর্স চালু হতে যাচ্ছে। সেন্ট পিটার্সবাগ বিশ্ববিদ্যালয় থেকে আগত ২জন রাশিয়ান শিক্ষক ক্লাস পরিচালনা করবেন। শিক্ষার্থীদের ৩০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আধুনিক ভাষা ইনস্টিটিউটের ১০১নম্বর কক্ষে অফিস চলাকালীন নাম জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
৪। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গবেষণা নীতিমালা ২০২২ এর আলোকে ২০২৬-২০২৭ অর্থবছরে পোস্ট-ডক্টোরাল, পিএইচডি, এমফিল, ফেলোশিপ ও পেশাগত ক্যাটাগরিতে গবেষণা বৃত্তির জন্য যোগ্য প্রাথীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করেছে। বৃত্তির জন্য ওয়েবসাইট ( imli.portal.gov.bd) এ প্রকাশিত নির্ধারিত ফরমে আবেদনপত্র দাখিল করা যাবে। গবেষণা নীতিমালা, আবেদনপত্র ও আবেদনপত্র জমাদানের নির্দেশিকা ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে।
৫। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ-এর ১০ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর ২০২৬ তারিখে ২য় আন্তর্জাতিক স্টুডেন্ট রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট সাবমিশন শুরু হবে ১ আগস্ট ২০২৬ রাত ১০টায়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: "Beyond Boundaries: Student-Led Research for a Transformative Future" ।
সম্মেলনে মূলত পাঁচটি ট্র্যাকে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে:
Track 1: Computer Science, Artificial Intelligence & Data Science
Track 2: Human Mind, Behavior & Society
Track 3: Business, Law & Global Affairs
Track 4: Engineering, Architecture & Applied Physical Sciences
Track 5: Health, Life Sciences, Environment, Sustainability & Humanities
বিশ্বের বিভিন্ন দেশের আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট শিক্ষার্থী, তরুণ গবেষক, শিক্ষক এবং পেশাজীবীরা ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অ্যাবস্ট্রাক্ট জমা দিতে পারবেন। নির্বাচিত গবেষণাপত্রগুলো আন্তর্জাতিক মানের রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে সম্মেলনে উপস্থাপনের সুযোগ পাবে।
অ্যাবস্ট্রাক্ট সাবমিশন শুরু: ১ আগষ্ট ২০২৬ (রাত ১০:০০ টা), অ্যাবস্ট্রাক্ট জমার শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬, আর্লি বার্ড রেজিস্ট্রেশন ( Early Bird Registration): ৩০ সেপ্টেম্বর ২০২৬, রেজিস্ট্রেশনের নির্ধারিত শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৬
কনফারেন্সের তারিখ: ২৮ ডিসেম্বর ২০২৬
তথ্য ও যোগাযোগ: ওয়েবসাইট: https://isrc.bd/ ই-মেইল: isrc.durs@gmail.com
৬। একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি অব বাংলাদেশ কর্তৃক বিডি কেস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের যোগ্যতা : বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে। প্রতিযোগিতার সময়সূচি: নিবন্ধনের শেখ তারিখ-১৫ আগস্ট, কুইজ ১ (অনলাইন)-২০ আগস্ট, কুইজ ২ (অনলাইন)-৩০ আগস্ট, বাংলাদেশ চূড়ান্ত পর্ব-০৯ অক্টোবর এবং ডিডিপি হংকং গ্লোবাল চূড়ান্ত পর্ব-০৭ নভেম্বর ২০২৬।
৭। তুরস্ক ভিত্তিক প্রকাশনা সংস্থা ‘সোজলার পাবলিকেশন’-এর ব্যবস্থাপনা পরিচালক দাউদ সিসিওগ্লু-এর নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধিদলের সদস্যরা আগামী অক্টোবর মাসে তুরস্কে অনুষ্ঠেয় `Quranic Solutions to Global Crises’ শীর্ষক ‘১৩ম আন্তর্জাতিক বদিউজ্জামান সিম্পোজিয়ামে’ অংশগ্রহণের জন্য উপাচার্যকে আমন্ত্রণ জানান। ‘ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর নলেজ এন্ড কালচার’ এই সিম্পোজিয়াম আয়োজন করবে।
৮। চীনা কোম্পানি ভিভো বাংলাদেশের চেয়ারম্যান মি. হে শি-এর নেতৃত্বে ৫- সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে।
বৈঠকে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভিভো বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক দক্ষতা এবং নেতৃত্ব উন্নয়ন বিষয়ক যৌথ সহযোগিতামূলক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
৯। ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের পাঠ্যক্রম উন্নয়ন ও সিলেবাস আধুনিকায়নের ক্ষেত্রে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।
১০। Japanese Universities Alumni Association in Bangladesh (JUAAB) এবং বাংলাদেশে জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে ÔJapan EducationÕ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
১১। কবি সুফিয়া কামাল হলের উদ্যোগে ‘কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ করেন।
১২। বোস সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেস-এর উদ্যোগে ‘রিসার্চ প্রেজেন্টেশন ডে’ উদযাপন করা হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৮ জন রিসার্চ ফেলোকে ৩৬ লাখ টাকা গবেষণা অনুদান প্রদান করা হয়।
১৩। বিজ্ঞান কারখানায় মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে আরও আধুনিক, দক্ষ ও স্বচ্ছ করতে জব কার্ড অটোমেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
১৪। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষ্যে রোকেয়া হলে “চির-উন্নত মম শির” শীর্ষক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নজরুলের সৃষ্টিশীলতা, সাম্যের দর্শন, বিদ্রোহী চেতনা ও মানবতাবাদী ভাবনাকে নতুন প্রজন্মের কাছে সৃজনশীলভাবে তুলে ধরার লক্ষ্যে রোকেয়া হল কেন্দ্রীয় সাংস্কৃতিক নিবেশ রোসনি এই অনুষ্ঠান আয়োজন করে। এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এবং মিশন গ্রিন বাংলাদেশ।
১৫। বাংলা বিভাগের এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন বৃত্তি তহবিলের আওতায় ‘সেতারা মূসা বৃত্তি, ২০২৪-২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কোষাধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৬। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে ÔAdvanced Soil and Environmental Microbiology Laboratory’ শীর্ষক একটি আধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব উদ্বোধন করেন। উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রজেক্টের আওতায় এই ল্যাব স্থাপন করা হয়েছে।
১৭। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস-এর ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে পররাষ্ট্র সচিব প্রধান অতিথি, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) বিশেষ অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৮। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের উদ্যোগে পরিবেশ সংসদের ৩জন উপদেষ্টাকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। জাতীয় পরিবেশ পদক লাভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব- এ টি এম আব্দুল বারী ড্যানী এই সম্মাননা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে পরিবেশ সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
১৯। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের উদ্যোগে নবীনবরণ ও সাংস্কৃতিক পরিবেশনা ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
২০। ঢাকা বিশ্ববিদ্যালয় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে নবীনবরণ ও যুব সম্মেলন জগন্নাথ হলের উপাসনালয়ে অনুষ্ঠিত হয়। ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
২১। ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির উদ্যোগে ‘ ÔDUQS Pop Battle 3.0’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন।
পপ কালচারভিত্তিক এই আয়োজনে BanglaVerse, Multiverse of Heroes, The Detective’s Archive, Weeb Wars 2.0 (Anime) এবং The Ultimate Pop Battle - এই পাঁচটি সেগমেন্টে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৫০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।
২২। কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৪১জন শিক্ষার্থীকে কলা অনুষদ শতবর্ষ বৃত্তি ট্রাস্ট ফান্ড থেকে এককালীন ১০,০০০/- টাকা করে বৃক্তি প্রদান করা হবে।
২৩। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২জন শিক্ষার্থীকে প্রিন্সিপাল এ. কে. শামসুল হক ট্রাস্ট বৃত্তি প্রদান করা হবে। তাদেরকে মাসিক ১,০০০/- টাকা হারে ১বছরের জন্য এই বৃত্তি প্রদান করা হবে।
২৪। ক) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ১ম বর্ষ ২য় সেমিস্টারের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার মিড-টার্ম পরীক্ষা আগামী ০২/০৮/২০২৬ তারিখ থেকে শুরু হবে এবং একই শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ২য় বর্ষ ৪র্থ সেমিস্টার মিড-টার্ম পরীক্ষা শেষ হয়েছে। গ) দক্ষিণ ভবনের দুইটি হেলোজেন লাইট মেরামত করা হয়েছে। এছাড়াও ইনস্টিটিউটের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে।
২৫। আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বেঙ্গল ইনস্টিটিউট অফ হিস্ট্রি অ্যান্ড আইডিয়াস এর যৌথ উদ্যোগে Public Lecture on ÒWaning Cresecent: The Rise and Fall of Global IslamÓ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূল বক্তা হিসেব উপস্থিত ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল অ্যান্ড ইম্পেরিয়াল হিস্ট্রি বিষয়ক বেইট অধ্যাপক ড. ফয়সাল দেবজি। বিভাগের চেয়ারম্যান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
২৬। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষের নিকট একটি ফগার মেশিন হস্তান্তর করেন। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের উদ্যোগে "যুক্তরাষ্ট্রীয় ফেডারেল ব্যবস্থা: বাংলাদেশ প্রেক্ষিতে প্রাসঙ্গিকতা ও ভবিষ্যৎ" শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আইওয়া-এর পিএইচডি গবেষক মাহবুব মাসুম।
২৭। ভাষাবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৮। ঢাকা বিশ্ববিদ্যালয় রাইটার্স হাব-এর উদ্যোগে ‘‘Scriptoria : National Literary Festival” শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৯। অণুজীব বিজ্ঞান বিভাগে ÔOccurrence, Molecular Identification and Whole-Genome Sequence Analysis of Cronobacter sakazakii isolated from Infant Food Products in BangladeshÕ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩০। ক) শামসুন নাহার হল সংসদের সহায়তায় “শামসুন নাহার হল প্রীতি ফুটবল ম্যাচ” আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংরক্ষিত আসনের এম.পি ও প্রাক্তন আবাসিক শিক্ষার্থী নুসরাত তাবাস্সুম, ফরহাদ জেসমিন লিতি, সভাপতি এ্যাথলেটিকস কমিশন ডাকসুর ক্রীড়া বিষয়ক সম্পাদক, হল সংসদ এবং বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খ) বাংলাদেশের শীর্ষস্থানীয় চাকরির প্ল্যাটফর্ম Bdjobs.com.ltd এর উদ্যোগে হলের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার বিষয়ক সেশন আয়োজন করা হয়। সেশনের সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ।
৩১। ক) রোকেয়া হলের ৭মার্চ ভবনের উইপোকার নিধন কার্যক্রম চলমান রয়েছে। খ) অপরাজিতা ভবনের পানির লিংক এর কাজ চলমান রয়েছে। গ) হলের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।
৩২। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ১১০টি রুমে ২২০টি সিলিং ফ্যান স্থাপনের কাজ শুরু হয়েছে। খ) হলের বৈদ্যুতিক সাবস্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের কাজ সম্পাদন করা হয়েছে। গ) হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত মশার ওষুধ প্রদান ও হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘ) হল অডিটোরিয়ামে “দ্রোহের বিপ্লবের জুলাই”-শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ঙ)হল অডিটোরিয়ামে “আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহ্ফিল” সম্পন্ন হয়েছে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়