ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের উদ্যোগে এক স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২। কলা অনুষদের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান: গণতান্ত্রিক পুনর্গঠন, আগামীর বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৩। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৫। বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টইয়োওয়াতি উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠককালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও বেশি সংখ্যক ইন্দোনেশিয়ার শিক্ষার্থী ভর্তি এবং তাদের বৃত্তি প্রদান-সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ ও বৃত্তি প্রদানের বিষয়েও রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, ইন্দোনেশিয়ার ভাষা, সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ‘ইন্দোনেশিয়ান কর্নার’ স্থাপনের বিষয়ে তিনি উপাচার্যের সহযোগিতা কামনা করেন।
৬। ২০২২ ও ২০২৩ সালের বি.এ. সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় সংগীত বিভাগের ২জন মেধাবী শিক্ষার্থী ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ লাভ করেছেন। এছাড়া, ২০২৩-২০২৪ সালের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১১জন শিক্ষার্থী ‘ফিরোজা বেগম স্মৃতি বৃত্তি’ লাভ করেছেন। উপাচার্য এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন।
৭। টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগে ‘ফজলুল হক স্টুডেন্ট ফিল্ম প্রোডাকশন সাপোর্ট ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। প্রয়াত পিতার স্মৃতি রক্ষার্থে এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর অনুদানের একটি চেক উপাচার্যের কাছে হস্তান্তর করেন। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট প্রোডাকশন নির্মাণের জন্য এককালীন বৃত্তি প্রদান করা হবে।
৮। ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গত ১০ আগস্ট নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৯। সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ও ইউএন উইমেন বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ‘‘ CDGS-UN Women পলিসি ডায়লগ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন।
১০। আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এর যৌথ উদ্যোগে জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন ও শহীদদের স্মরণে " NONPARTISANSHIP IN JULY REVOLUTION" শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। কলা অনুষদের ডিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১১। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘ Extempore Speech Competition 2026Õ শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 2nd Anniversary of the July Revolution and Student Uprising প্রতিপাদ্য নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
১২। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কোষাধ্যক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সংগঠনের চিফ মডারেটর ও মডারেটর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
১৩। সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে The Modern Social Scientists : Navigating Research, Teaching and Academic Growth” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পৃথক দু’টি পর্বে বিশেষজ্ঞগণ প্রবন্ধ উপস্থাপন করেন এবং আলোচনায় অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৪। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের মাস্টার অব প্রফেশনাল ব্যাংকিং (এমপিবি) প্রোগ্রামের ১৬তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অনুষ্ঠানে প্রধান অতিথি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সম্মানিত অতিথি এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৫। পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের ৩২তম ব্যাচের নবীন বরণ ও ২৭তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৬। ক) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খ) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন এর সহযোগিতায় মানসিক স্বাস্থ্য সুরক্ষা, টোটাল ফিটনেস ও মেডিটেশন প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিভাগের চেয়ারম্যান অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডিজিটাল আসক্তি, সময় ব্যবস্থাপনা, ভালো রেজাল্ট, হেলথ অ্যাসেসমেন্ট: মেন্টাল হেলথ টেস্ট, লাইফস্টাইল টেস্ট, মানসিক রোগের প্রাথমিক লক্ষণসমূহ ও মানসিক স্বাস্থ্যের যত্ন, ফাংশনাল ব্রেন অ্যান্ড নার্ভাস সিস্টেম টেস্ট, স্বাস্থ্য সুরক্ষা: দ্যা সায়েন্স অব টোটাল ফিটনেস, দ্যা সায়েন্স অব স্ট্রেস, রেসপন্স মেকানিজম অব স্ট্রেস, ইমোশনাল হেলথ ম্যানেজমেন্ট অ্যান্ড ইমোশনাল ব্রেইন ম্যানেজমেন্ট, হ্যাপিনেস প্রাকটিস, দ্যা ল অব ব্রেন, মাউন্ড সেটিং অ্যান্ড মাইন্ড গ্রোয়িং টেকনিকস, মানিসক স্বাস্থ্যের ভূমিকা, নিউরো সায়েন্স অব মেডিটেশন, স্কিল প্রাকটিস: মেডিটেশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
১৭। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতায় ছাত্র বিভাগে জগন্নাথ হল চ্যাম্পিয়ন এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল রানার্স-আপ হয়েছে। ছাত্রী বিভাগে রোকেয়া হল চ্যাম্পিয়ন এবং শামসুন নাহার হল রানার্স-আপ হয়েছে।
১৮। ক) জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আবাসিক ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। খ) হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়মিত মশার ওষুধ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
১৯। ক) হল সংসদের আয়োজনে এবং ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের সহযোগিতায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে “ডিজিটাল নাগরিকত্ব ও সাইবার নিরাপত্তা: নারীর নিরাপদ অনলাইন যাত্রা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ। খ) এছাড়া হলে Employers’ Expectation from the Aspiring Candidates” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
২০। কবি সুফিয়া কামাল হল সংসদ-এর উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের সুগার পরীক্ষা, ইসিজি, ইউরিন টেস্ট, স্পাইরোমেটি, লাংস চেক-আপ, ফিটনেস চেক-আপ করা হয়।
২১। উর্দু বিভাগ এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২জন শিক্ষার্থীকে বেগম সুরাইয়া ইমদাদ ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। তাদের এককালীন ৭,৫০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
২২। বিভিন্ন বিভাগের ১১জন শিক্ষার্থীকে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। তাদের এককালীন ১০,০০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
২৩। মার্কেটিং বিভাগের ৩জন শিক্ষার্থীকে মালেকা আনোয়ার ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। তাদের এককালীন ১২,০০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
২৪। অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ এবং ভাস্কর্য বিভাগের ২জন শিক্ষার্থীকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদান করা হবে।
২৫। বিভিন্ন বিভাগের ১৩জন শিক্ষার্থীকে মোঃ নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। তাদেরকে এককালীন ৪,৩০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
২৬। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১জন শিক্ষার্থীকে মাসিক ১,০০০/- টাকা হারে ১বছরের জন্য প্রিন্সিপাল এ. কে. শামসুল হক ট্রাস্ট বৃত্তি প্রদান করা হবে।
২৭। ‘অধ্যাপক মো. আলী নওয়াব আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলন-২০২৬’-এর দাফতরিক ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ওয়েবসাইটটি উদ্বোধন করেন। নতুন ওয়েবসাইট www.manicc2026.du.ac.bd -এ সম্মেলনের বৈজ্ঞানিক কর্মসূচি, আমন্ত্রিত বক্তা, সারসংক্ষেপ জমা ও নিবন্ধনের তারিখসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পাওয়া যাবে। বিশিষ্ট রসায়নবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মো. আলী নওয়াবের শততম জন্মবার্ষিকী স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এই সম্মেলন আয়োজন করছে। “Advances in Surface Chemistry & Colloidal Science” শীর্ষক এই সম্মেলন আগামী ২৬ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষাবিদ, গবেষক এবং শিক্ষার্থীরা এই সম্মেলনে একত্রিত হবেন। এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও শিক্ষাবিদদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, নেপাল ও ইরাক থেকেও বক্তা, আলোচক এবং অংশগ্রহণকারীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়