ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ০১ নভেম্বর ২০২৬ রবিবার সকাল ৮:০০টা থেকে শুরু হবে। ৩০ নভেম্বর ২০২৬ সোমবার রাত ১১:৫৯টা পর্যন্ত আবেদন করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://convocation.du.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়াটি মোট ৪টি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদনকারীকে আগামী ৩০ নভেম্বর সোমবার রাত ১১:৫৯টার মধ্যে অবশ্যই ১ম ধাপ সম্পন্ন করতে হবে। ২ ডিসেম্বর ২০২৬ বুধবার রাত ১১:৫৯টার মধ্যে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের যৌথ উদ্যোগে "Ruleand Exception" শীর্ষক বিশেষ অতিথি বক্তৃতার আয়োজন করা হয়।
৩। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সঙ্গে হাঙ্গেরির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
৪। বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী প্রধান অতিথি এবং উপাচার্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৬০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
৫। নৃবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ লক্ষ্যে উপাচার্য ১৫ লাখ টাকার একটি চেক গ্রহণ করেন। নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর উদ্যোগে এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠিত হয়েছে।
৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘বিচারপতি সিকান্দার আলী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’-এর মূলধন বৃদ্ধি করা হয়েছে। এ উপলক্ষে ট্রাস্ট ফান্ডের দাতা সরওয়ার সুলতানা নতুন করে ১১ লাখ টাকার একটি চেক উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
৭। অমর একুশে হলের ১০জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড এবং ৩৪ জনকে অমর একুশে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে ২০২৩ ও ২০২৪ সালের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১০ জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া, ৩৪জন ছাত্রকে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের হাতে অ্যাওয়ার্ড ও বৃত্তির চেক তুলে দেন।
৮। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮টি গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক ও সহ-প্রকল্প পরিচালকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপাচার্য প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন অনুষদের ডিন এবং ৯৮টি গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক ও সহ-প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ও সমস্যা নিরসন বিষয়ে আলোচনা করা হয়।
৯। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের সোশ্যাল সেক্টর স্পেশালিস্ট ফাইজা আহাদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আইটি হাব নির্মাণকাজের অগ্রগতি এবং প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
১০। ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের বিজ্ঞান-নীতি সংলাপ আগামী ১ নভেম্বর ২০২৬ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। ‘ক্লিন এয়ার ফান্ড’-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সংলাপ আয়োজন করবে।
এই সংলাপে শীর্ষস্থানীয় বিজ্ঞানী, নীতিনির্ধারক, সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং অন্যান্য অংশীজন একত্রিত হবেন। বিজ্ঞান-ভিত্তিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন, বায়ুর গুণমান উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কর্মপন্থা নির্ধারণ বিষয়ে তাঁরা আলোচনা করবেন।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে শীর্ষ অবস্থানে উন্নীত করতে র্যাঙ্কিং বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিজ্ঞান অনুষদ এই কর্মশালা আয়োজন করে।
১২। ক) বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় “An Introduction to Quantitative Research” শীর্ষক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কলাভবস্থ ড. সাকিনা আজহার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের International Security Lab এই কর্মশালা আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় বিভাগের ১৫জন শিক্ষক ও ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
খ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মো: আলী আজগরের ২য় পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৩। গণিত বিভাগের উদ্যোগে “Numerical Approximations and Analysis of a NonlinearNonlocal Equation” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ, পিএইচডি ফেলো, এমফিল শিক্ষার্থী এবং ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৪। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং কোষাধ্যক্ষ পৃথকভাবে জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় জগন্নাথ হল দূর্গাপূজা উদযাপন কমিটি প্রকাশিত ম্যাগাজিন ‘শারদ’-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
১৫। ২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কারাতে দল ৩টি স্বর্ণপদক লাভ করেছে। এর মধ্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাইম হাওলাদার ১টি স্বর্ণপদক (কুমিতে) এবং সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৈয়দা সারাফ আনজুম ২টি স্বর্ণপদক (১টি কুমিতে ও ১টি কাতা) অর্জন করে। গত ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ তারিখে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশন এই প্রতিযোগিতা আয়োজন করে।
১৬। ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহমুদ আলম বার্ধক্যজনিত কারণে গত ২৩ অক্টোবর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে-সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। উপাচার্য তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
১৭। কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ প্রোগ্রামের শিক্ষার্থী মো. নাফিস তেহামী-সহ তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন।
উপাচার্য এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
১৮। পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
১৯। ক) বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষ্যে কবি সুফিয়া কামাল হল পরিবার প্রাধ্যক্ষের নেতৃত্বে জগন্নাথ হলের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে। খ) হলের ট্যাংক পরিষ্কারের কাজ করা হয়েছে।
২০। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত বোর্ডবৃত্তি প্রাপ্ত যে সকল শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বরসহ ব্যাংক সংক্রান্ত তথ্য (Bounced Back) ও অন্যান্য তথ্য ভুল আছে এবং তথ্য ভুলের কারণে বৃত্তির টাকা শিক্ষার্থীর ব্যাংক একাউন্টে জমা হয়নি, তাদের তথ্য সংশোধনের জন্য আগামী ২৯-১০-২০২৬ হতে ০৫-১১-২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন রেজিস্ট্রারের অফিসের (রুম নং-২০৭ খ) বৃত্তি শাখায় যোগাযোগ করতে হবে।
২১। সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি তহবিল হতে ২০১৯-২০২০ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আগামী ০৫ নভেম্বর বিকাল ৩:০০টায় উপাচার্যের অফিস সংলগ্ন সভা কক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তির চেক ও সার্টিফিকেট প্রদান করা হবে। কোষাধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
২২। বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল, ঢাকা বিশ্ববিদ্যালয় বার্তা, বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নানা অর্জনের তথ্য জনসংযোগ দফতরে প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে। অর্জনসমূহের সফ্ট কপি নিম্নোক্ত ই-মেইলে অথবা হোয়াটস্অ্যাপ নাম্বারে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
তথ্য পাঠানোর ই-মেইল: publicrelations@du.ac.bd
হোয়াটস্অ্যাপ নাম্বার: ০১৫৫২৩২২১৩৮
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সার্বিক হালনাগাদ তথ্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটwww.du.ac.bd এবং ফেসবুক পেজ https://www.facebook.com/duadministration/ নিয়মিতভাবে ভিজিট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
২৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও Mobile Application (DU Apps) -এ বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অফিসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য হালনাগাদ করার লক্ষ্যে আইসিটি সেল একটি নতুন ফিচার সংযুক্ত করেছে। উক্ত ফিচারের মাধ্যমে সংশ্লিষ্ট হল, বিভাগ, ইনস্টিটিউট ও অফিসসমূহের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবসর, ট্রান্সফার ও প্রমোশনজনিত তথ্য প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, রিসার্চ সেন্টার/ব্যুরো ও প্রশাসনিক ভবনস্থ কর্মকর্তা-কর্মচারীগণের তথ্য হালনাগাদ করার জন্য নিজ নিজ অফিস থেকে একজন করে এ্যাডমিনের নামের তালিকা ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২)-এর নিকট প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
২৪। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল প্রশাসনের তত্ত্বাবধানের জরুরি ভিত্তিতে হলের ডাইনিং-এর বৈদ্যুতিক লাইনের মেরামত করা হয়েছে। হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত মশার ওষুধ প্রদান ও হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
২৫। ক) রোকেয়া হলের আবাসিক ছাত্রীদের কক্ষে ছারপোকা নিধনের জন্য ওষুধ দেয়া হয়েছে। খ) হলের ভিজিটর রুমের সংস্কার কাজ চলমান রয়েছ।
২৬। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২য় ও ৩য় বর্ষ বিএসএস (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত ৮জন শিক্ষার্থীকে “Husne Ara Haider Quraishi Trust Scholarship 2024-2025” প্রদান করা হবে। প্রত্যোককে এককালীন ১০,০০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
২৭। পদার্থবিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ ও রসায়ন বিভাগের ১৮জন শিক্ষার্থীকে ড. মালিহা খাতুন-মুহাম্মদ নুরুল হুদা ট্রাস্ট বৃত্তি প্রদান করা হবে।
২৮। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগ এবং ওষুধ প্রযুক্তি বিভাগের ২০২১ সনের স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড পয়েন্ট অর্জন করায় ১০জন শিক্ষার্থীকে বিভিন্ন মূল্যের বই পুরস্কার প্রদান করা হবে।
২৯। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগ এবং ওষুধ প্রযুক্তি বিভাগের ২০২২ সনের স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড পয়েন্ট অর্জন করায় ০৫জন শিক্ষার্থীকে বিভিন্ন মূল্যের বই পুরস্কার প্রদান করা হবে।
৩০। দর্শন বিভাগের ২জন শিক্ষার্থীকে সাইয়েদ আবদুল হাই মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হবে। তাদের প্রত্যোককে এককালীন ১২,০০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
৩১। রওশন ইন্নাস আলী কল্যাণ ট্রাস্ট ফান্ডের নীতিমালা অনুযায়ী ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে পদার্থবিজ্ঞান বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষকদের মধ্যে ২০২০-২০২১, ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ গবেষণাকর্মের জন্য প্রতি শিক্ষাবর্ষ থেকে একজন করে তিনজন শ্রেষ্ঠ গবেষককে তিনটি স্বর্ণপদক প্রদান করা হবে। গবেষকদের গবেষণাকর্ম আগামী ৩০/১১/২০২৬ তারিখের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিনের অফিসে জমা দিতে হবে।
৩২। Dhaka University Academic Plan (DUAP)-এর প্রথম পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত করা হয়েছে। খসড়া পরিকল্পনাটি পর্যালোচনাপূর্বক সংযুক্ত ফর্মে নিজ নিজ মতামত ও পরামর্শ লিপিবদ্ধ করে আগামী ০৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নিম্নে প্রদত্ত কিউ আর কোড স্ক্যান করে Google Form এর মাধ্যমে পূরণকৃত ফর্মটি অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান মো. রাশেদুর রহমানের নিকট (ফোন: ০১৭১২-১৯৩৪০০, ই-মেইল: mrrahman@du.ac.bd) প্রেরণের জন্য সকল ডিন, প্রভোস্ট, ওয়ার্ডেন, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
৩৩। সরকার কর্তৃক প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করায় প্রতিবছর ৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে।
৩৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে “অধিকতর উন্নয়ন প্রকল্প” এর আওতায় কলা ভবনের পশ্চিম দিকের শ্যাডো হতে কলা ভবনের মেইন গেইট ও প্রক্টর অফিস পর্যন্ত রাস্তার সংস্কার কাজ ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে। আরসিসি ঢালাই কাজসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা এবং কিউরিং করার প্রয়োজনে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত উল্লিখিত রোড বন্ধ থাকবে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়